পুঁজিবাজারে বিক্রেতাশূন্য ১৫ কোম্পানির শেয়ার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:০১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার বিক্রেতাশূন্য হয়ে গেছে ১৫টি কোম্পানির শেয়ার। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে—অ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, বেক্সিমকো সিনথেটিক্স, সিএনএ টেক্সটাইল, ঢাকা ডায়িং, ডেল্টা স্পিনিং, ফ্যামিল টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিকস, আরএকে সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ার ও ইয়াকিন পলিমার। আলোচ্য সময়ে অ্যাপোলো ইস্পাতের শেয়ার সর্বশেষ ছয় টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয় এবং মঙ্গলবার এই শেয়ারের সমাপনী দর ছিল পাঁচ টাকা ৯০ পয়সা। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ তিন টাকা ৭০ পয়সা লেনদেন হয় এবং মঙ্গলবার এই শেয়ারের সমাপনী দর ছিল তিন টাকা ৪০ পয়সা। বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার সর্বশেষ চার টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন ছিল চার টাকা ৫০ পয়সা। সিএনএ টেক্সটাইলের শেয়ার সর্বশেষ দুই টাকা ৮০ পয়সা লেনদেন হয় যা আগের দিন ছিল দুই টাকা ৬০ পয়সা। ঢাকা ডায়িং-এর শেয়ার সর্বশেষ তিন টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন সমাপনী দর ছিল তিন টাকা ৬০ পয়সা। ডেল্টা স্পিনিং-এর শেয়ার সর্বশেষ পাঁচ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন সমাপনী দর ছিল চার টাকা ৯০ পয়সা। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ তিন টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন সমাপনী দর ছিল তিন টাকা ১০ পয়সা। জেনারেশন নেক্সটের শেয়ার সর্বশেষ চার টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন সমাপনী দর ছিল চার টাকা ৩০ পয়সা। কেয়া কসমেটিকসের শেয়ার সর্বশেষ চার টাকা ৯০ পয়সা দরে লেনদেন যা আগের দিন সমাপনী দর ছিল চার টাকা ৫০ পয়সা। আরএকে সিরামিকের শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয় যা আগেরদিন সমাপনী দর ছিল ৩২ টাকা। স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার সর্বশেষ ৩৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয় যা আগের দিন ছিল ৩৩১ টাকা ৯০ পয়সা। তাল্লু স্পিনিং এর শেয়ার সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সা, ইউনাইটেড এয়ারের শেয়ার সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা এবং ইয়াকিন পলিমারের শেয়ার সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন।