মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়াল ওয়ালটন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:০১

রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচারসহ

হাজার হাজার পণ্য ফ্রি

সারা দেশে ফ্রিজ ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইন। এর ফলে এবারের কোরবানি ঈদে রেফ্রিজারেটর ও ফ্রিজারের একচেটিয়া বাজার ছিল ওয়ালটনের। ফ্রিজের বিক্রয় বৃদ্ধি ও গ্রাহকের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা মিলিয়নিয়ার বা ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন পুরো আগস্ট মাসে। পেতে পারেন ১ লাখ টাকা। এছাড়া রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার কিংবা ফ্রিজ, টিভিসহ হাজার হাজর পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আগে এই ক্যাম্পেইনের মেয়াদ ছিল ঈদুল আজহা বা কোরবানি ঈদ পর্যন্ত।

সূত্রমতে, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছিল ওয়ালটন। এর আওতায় গত ১ জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ ও ১ লাখ টাকা করে পেয়েছেন অসংখ্য ক্রেতা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনলে ক্রেতাদের ১০ লাখ ও ১ লাখ টাকার পাশাপাশি নিশ্চিত ক্যাশ ভাউচার ও হাজার হাজার পণ্য ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন; যেটি কিনা সব শ্রেণি-পেশার ক্রেতাদের কাছে ব্যাপক প্রশংসিত ও সাড়া ফেলেছে।-প্রেস বিজ্ঞপ্তি