ফটো ক্যাপশন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:০১

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নেসলে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ব্যাংকের ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স প্রোগ্রামে অংশীদার হওয়ার জন্য একটি চুক্তি করেছে। গ্রাহকগণ এবং তাদের বিস্তৃত সাপ্লাই চেইন আর্থিক ও পেমেন্ট প্ল্যাটফর্মগুলোতে সমর্থন করে তাদের ইকোসিস্টেমের সমন্বয় ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকের এই উদ্যোগ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপাল আবেউইক্রেমা গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে সম্প্রতি সিলেটের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখার প্রধান কায়সার আহমেদ

 

০০০

 

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি আইসিটি নিরাপত্তাবিষয়ক কর্মশালার আয়োজন করে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই কর্মশালায় ব্যাংকের ৫৮টি শাখার আইটি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান, এসইভিপি ও সিটিও এ কে এম আতিকুর রহমান এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন

 

০০০

 

সম্প্রতি যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির ৫৩১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম