প্রেমের মাঠেও লাল কার্ড, ৩ মাসেই ভাঙলো ভিনিসিয়ুসের সম্পর্ক 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০

মাঠে সময়টা ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লা লিগা ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখেছেন এই রিয়াল তারকা। মাঠের মতো ব্যক্তিগত জীবনেও সময়টা ভালো যাচ্ছে তার। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভিনির। মে মাসে আলাদা হওয়ার পর জুলাইয়ে ফের এক হয়েছিলেন তারা। কিন্তু সেই সম্পর্কও টিকল মাত্র তিন মাস!

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে এই বিচ্ছেদে নেই কোনো ঝগড়াঝাঁটি, নেই নাটকীয় বাকযুদ্ধ কিংবা একে অপরকে দোষারোপের পালা। দুজনের সিদ্ধান্তেই সম্পর্কের ইতি ঘটেছে বলে জানানো হয়েছে।

ভার্জিনিয়ার প্রতিনিধিদের ভাষ্য, ‘এই জুটি আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

তবে বিচ্ছেদের কারণ নিয়ে আপাতত রহস্যের পর্দা নামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে কেন্দ্র করে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তখন ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, তার সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। ফলে মায়ামি সফরকে বিচ্ছেদের নিশ্চিত কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

I was careless and disappointed her': Vinicius Jr opens up about his  relationship with Virginia Fonseca — Tribuna.com

ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রেমের গল্পের টাইমলাইনটাও বেশ নাটকীয়। ২০২৫ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর চলতি বছরের মে মাসে সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু সেই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি-জুলাইয়েই আবার কাছাকাছি আসেন দুজন। ভক্তরাও হয়তো ভেবেছিলেন, এবার বুঝি প্রেমের গল্পে নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু তিন মাস যেতে না যেতেই ফের বিচ্ছেদ!

ইত্তেফাক/জেডএইচ