২২তম ফিফটিতে লিটনের নতুন মাইলফলক, লিড বড় হচ্ছে বাংলাদেশের  

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪:২১

প্রথম ইনিংসের পর আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার ব্যাটে ভর করে লিড বড় হচ্ছে বাংলাদেশের। 

সোমবার (১২ অক্টোবর) ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন লিটন। ১৩ রান যোগ করতেই ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

Hasan Mahmud wrecked Afghanistan's tail, Afghanistan vs Bangladesh, Only Test, Abu Dhabi, 4th day, October 12, 2026

মাঝে দুইবার জীবন পান লিটন। এরপর সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন তিনি। ৭ চারের সাহায্যে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি। 

লিটনকে ভালো সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড চারশ ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৪০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।   

ইত্তেফাক/জেডএইচ