বাড্ডায় জেএমবির ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:২৭

বাড্ডা এলাকায় র্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—রফিকুল ইসলাম ওরফে ইউসুফ, আলমগীর হোসেন, মহিদুল ইসলাম ওরফে সাইফুল­াহ ও হারুন-অর-রশিদ। তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রমের ওপর লিখিত সাতটি বই, একটি ম্যাগাজিন, একটি নোটবুক, দুইটি ল্যাপটপ, একটি কিবোর্ড, সাতটি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড এবং ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।