বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদি আরব, বন্ধ একাধিক এয়ারওয়েজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬

ইয়েমেনের হুথি বাহিনীর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদ কেঁপে উঠেছে এবং আকাশসীমায় নিরাপত্তার ঝুঁকি দেখা দেওয়ায় ইত্তিহাদ ও কাতার এয়ারওয়েজ সৌদি আরবের প্রধান প্রধান শহরে তাদের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবারে স্থানীয় সময়ে রাতে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করে। রিয়াদে অবস্থানরত এক পশ্চিমা কর্মকর্তা পুরো শহরজুড়ে বিকট বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের চিত্র ছড়িয়ে পড়েছে।

উত্তপ্ত এই পরিস্থিতির কারণে ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজও রিয়াদ ও দাম্মামগামী তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইয়েমেন যুদ্ধের এই ভয়াবহ বিস্তৃতি সৌদি আরবের অর্থনীতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য ইরান বিরোধিতার মধ্য দিয়ে আরও উসকে উঠেছে।

একই সময়ে ইসলামি রেভল্যুশারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করা একটি সুপারট্যাংকরে আঘাত হেনেছে, যা দুই দিনের ব্যবধানে জলযানে তৃতীয় হামলার ঘটনা।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ