শারজিলের দোষ স্বীকার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৩৮

শেষ পর্যন্ত স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার শারজিল খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০১৭ স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শারজিল খান। অবশেষে নিজের ঐ কুকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। পুনরায় খেলায় ফিরতে হলে শারজিলকে দোষ স্বীকারের শর্ত দেয় পিসিবি। তারই প্রেক্ষিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এ ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শারজিল। শারজিলের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য আমি পিসিবি, আমার সতীর্থ, ভক্ত ও পরিবারের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার পাশাপাশি আশ্বাস দিচ্ছি যে, ভবিষ্যতে নিজের কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীল হব।’