গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণকাজ করা হবে। তবে কাজের পরিস্থিতি অনুযায়ী বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
