বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে শুধু প্রতিহিংসার কারণে কারারুদ্ধ রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নিয়ে আতঙ্কে আছে। তাই তাকে কারাগারে আটকে রেখেছে। গতকাল বুধবার দুপুরে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ও লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে সেটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। সরকার ডেঙ্গু মহামারীতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ নিয়ন্ত্রণ করছে।
