চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন মাহবুব উজ জামান

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৩

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) মাহবুব উজ জামান। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহবুব উজ জামান ১৯৮৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। গত তিন দশকেরও বেশি সময়ে তিনি সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় হাইকমিশনার পদে এবং নয়াদিল্লি, অটোয়া, টোকিও, জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবে দায়িত্ব পালন করছেন।