কাউখালীতে কার্গোর ধাক্কায় কঁচা নদীতে জেলে নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৬

কাউখালীতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কঁচা নদীর জোলাগাতী এলাকায় একটি কার্গোর ধাক্কায় নৌকা ডুবে হানিফ গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ইয়াসিন (১৪) নামে আরো এক জেলে।

হানিফ গাজী জোলাগাতী গ্রামের মৃত মফেজ গাজীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কঁচা নদীতে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় মোংলাগামী একটি কার্গো জেলের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে হানিফ জাহাজের ধাক্কায় মারা যান। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।