শায়েস্তাগঞ্জে পাঁচ দোকানকে জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৬

শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ দোকানকে জরিমানা আদায় করা হয়েছে। পৌর শহরের প্রধান সড়ককে যানজটমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফুটপাতে ব্যবসা করার দায়ে পাঁচটি দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় হেলমেট ব্যবহার না করা ও সঠিক কাগজপত্র প্রদর্শন করতে না পারার দায়ে ২টি মোটরসাইকেলকে ৫০০ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও দিনের বেলা শহরের প্রধান সড়কে মালবাহী ট্রাক প্রবেশ করার দায়ে ৫০০ টাকাসহ মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।