মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৮

মুরাদনগরে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের দক্ষিণ পাশে তাহেরের বাড়ির পেছনে মাছের প্রজেক্টের পানিতে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাখাওয়াত হোসেন ও মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ, এসআই গোফরানসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।