সঙ্গীত সন্ধ্যা...

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

 

সঙ্গীতশিল্পী শাওন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। আরশীনগর ফাউন্ডেশন আয়োজিত এ একক সঙ্গীতানুষ্ঠানটিতে শিল্পী তার মৌলিক গানের পাশাপাশি পরিবেশন করেন দুই বাংলার বরেণ্য শিল্পীদের আধুনিক ও হারানো দিনের গান এবং গজল।

তাছাড়া তিনি নজরুলসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করেন। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে ১৫টি নানা ঘরানার সঙ্গীত পরিবেশন করেন তিনি। শাওন চৌধুরীর পরিবেশিত গানের মধ্যে ছিল মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, আমি চাঁদকে বলেছি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, অলিও কথা শুনে বকুল হাসে, আজ এই বৃষ্টির কান্না দেখে, হায় বরষা এমন ফাগুন কেড়ে নিও না, যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলে যায়, আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম ও চাঁদ সামলে রাখো জোছনা’সহ আরো ৫টি গজল ও হিন্দি গান।