ভাঙ্গায় শিশু ধর্ষণ আটক এক

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৫২

ভাঙ্গা উপজেলার পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামে মঙ্গলবার বিকেলে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় রাতেই ধর্ষক রাকিবুল মিয়াকে (১৪) আটক করে পুলিশ।

শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

থানার উপপরিদর্শক পিযুষ কান্তি জানান, পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের সরকারি চাকরিজীবী ওবায়দুল মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে রাকিবুল মিয়া মঙ্গলবার বিকেলে খাবারের লোভ দেখিয়ে একই এলাকার এক সৌদি প্রবাসীর শিশুকন্যাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিত্কার দিলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুরের পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়।

বুধবার ধর্ষক রাকিবুল মিয়াকে আদালতে প্রেরণ ও ধর্ষিতা শিশুটিকে সেফহোমে রাখা হয়েছে।