মূল্যবোধ অক্ষুন্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:১৭

আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে নিজস্ব মূল্যবোধ অক্ষুন্ন রেখে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।

একইসঙ্গে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতেও ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। 

 
ইত্তেফাক/পিএস