ঘিওরে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে রাস্তায় বৃক্ষরোপণ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:৩৯

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে ঘিওরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পালকের আয়োজনে এবং মানিকগঞ্জ বনায়নের সহযোগিতায় উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ২০০ কাঠ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, পালকের যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেকুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছা, বারসিকের সহকারী কর্মকর্তা সুবীর কুমার সরকার প্রমুখ।