দেশের সব আদালত কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৪ক তে প্রতিটি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ অনুচ্ছেদ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট শুনানির জন্য পেশ করা হবে বলে জানান রিটকারি আইনজীবী সুবীর নন্দী দাস।
