জাতীয় পার্টি-জেপির সম্পাদকমণ্ডলীর এক যৌথসভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের প্রেসিডিয়াম সদস্য ও ভাইস-চেয়ারম্যানবৃন্দ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রেসিডিয়াম সদস্য ও ভাইস-চেয়ারম্যানবৃন্দ এবং সম্পাদকমণ্ডলীর সব সদস্যকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
আলোচনা সভা শনিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আগামী শনিবার বিকাল তিনটায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবির মালটিপারপাস হলে আলোচনা সভা হবে। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আলোচনা সভায় আওয়ামী লীগসহ ১৪ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিশিষ্টজন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
