লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা কম: এলিয়াহ ম্যাগনিয়ার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১:৫১

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা হলেও তাতে সমঝোতা হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে তেল আবিবকে রাজি করানোর মতো যথেষ্ট চাপ সৃষ্টির ক্ষমতা বৈরুতের নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষক এলিয়াহ ম্যাগনিয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবানন যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে না পারে, তাহলে দেশটির সঙ্গে কোনো চুক্তিতে আগ্রহী নয় ইসরায়েল।

ম্যাগনিয়ারের মতে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার পাশাপাশি সেই প্রক্রিয়া যাচাই করারও দাবি জানাচ্ছে ইসরায়েল। তবে বিষয়টি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।

তিনি আরও বলেন, ইসরায়েলকে ছাড় দিতে বাধ্য করার মতো পর্যাপ্ত চাপ প্রয়োগ করেনি যুক্তরাষ্ট্র। ফলে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগও সীমিত হয়ে পড়েছে।

ম্যাগনিয়ার বলেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির মতো কোনো কার্যকর উপায় না থাকায় কূটনীতির জন্য কার্যত কোনো সুযোগ নেই।

ইত্তেফাক/এবিএস