ওয়ান্ডারার্সের জালে এক হালি গোল দিয়ে মোহামেডানের চারে চার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

বাংলাদেশ ফুটবল লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহামেডান। চার ম্যাচে টানা চার জয় তুলে নিয়েছে সাদা-কালো শিবির। শনিবার (২৪ অক্টোবর) মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান।

এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। অন্যদিকে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলে পুলিশের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান।

ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। সুলেমান দিয়াবাতের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন শাহরিয়ার ইমন। এতে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সাদা-কালো শিবির।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। চার মিনিট পর বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন মোজাফফরভ। 

আর ম্যাচের ৮৬ মিনিটে ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেক ঠোকেন আরিফ হোসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

ইত্তেফাক/জেডএইচ