দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’-র টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তো বটেই, রোমাঞ্চকর প্লে-অফ পর্ব ও ফাইনাল ম্যাচের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামকে।
আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে খেলবে অ্যাকমি ও ফরচুন। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৩১ ডিসেম্বর। ২০২৭ সালের ১ জানুয়ারি থাকছে রিজার্ভ ডে।
বরিশালের পাশাপাশি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৭ ডিসেম্বর থেকে শুরু প্লে-অফ। ফাইনালসহ এই পর্বের সবগুলো ম্যাচ বরিশালে।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ পর্ব:
১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)
প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):
২৭ ডিসেম্বর: এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
৩১ ডিসেম্বর: ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)
