রাজকন্যা নিয়ে রুবেল

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৩৪

তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী রুবেল। নিজের ছন্দেই গানের ক্যারিয়ার একটু একটু করে সমৃদ্ধ করছেন। সর্বশেষ রক গান নিয়ে মাতিয়েছেন দর্শক। এছাড়া সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন প্রসিদ্ধভাবেই। আগামী মাসে ভিন্নধর্মী কথায় একটি রোমান্টিক গান নিয়ে আসছেন তিনি। গানের টাইটেল ‘রাজকন্যা’।

রুবেল বলেন, ‘আমার কাছে এই গানটির লিরিকের সঙ্গে অনেকের জীবনেই মিল খুঁজে পাবেন। গতানুগতিক তুমি আমির বাইরে ভিন্নধর্মী এক প্রেমের গান। আশা করছি দর্শকদের ভালোবাসা পাবো এই গানটিতেও।’