খাঁচার পাখি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৩৭

খাঁচার ভিতর পাখি আমার

এদিক ওদিক ছোটে,

খাবার-পানি আদর যতন

তিন বেলাই জোটে।

 

বন্ধ খাঁচায় রেখে আমি

যতই বলি আয় না,

গোমড়া মুখে থাকে বসে

ততই করে বায়না।

 

একটা কথাই বলে শুধু—

ছেড়ে আমায় দাও,

মুক্ত আকাশে শুধু আমায়

পাখা মেলতে দাও।

 

বন্ধ খাঁচা যেদিন আমি

দিলাম তারে খুলে,

উড়াল দিল পাখি আমার

মায়ার বাঁধন ভুলে।