এখন আমার কাজ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৫৫

ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা শুরু করার সময়

পরিযায়ী পাখিগণ বিচিত্র কিচিরমিচির শব্দে মেতে ওঠে জলাশয়ে।

আর ঘনিষ্ঠ বন্ধুর সাথে যখন আলাপ পেকে ওঠে

আমাদের মাথা ছুঁয়ে চলে যায় স্মিতহাসিমুখ শরতের মেঘ।

কি বলবো আর!

প্রিয় বন্ধু যখন আসে উত্তাপ নিতে

আমার অন্য কিছু ভালোই লাগে না।

খোলা বারান্দার টেবিলের কাজ ফেলে উঠে যাই,

ধানের আঁটির পাশে কাত হয়ে থাকা

কাস্তের মতো পড়ে থাকে আমার কলম—

রাস্তায় দাঁড়ানো বন্ধুকে ডেকে আনি

কলিজার ভেতর

এখন কিসের কাজ!

প্রিয় বন্ধুর সাথে ভালোবাসার গল্পগুজব হবে

এখন তো সেটাই আমার কাজ।