স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডাক্তারভাই’

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৩৫

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে চালু করেছে স্বাস্থ্যসেবার বিশেষ ডিজিটাল প্ল্যাটফরম ‘ডাক্তারভাই’। স্বাস্থ্য ও চিকিত্সা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি এই প্ল্যাটফরমের মাধ্যমে চিকিত্সাবিষয়ক বিভিন্ন সেবা পাবেন গ্রাহকেরা। বাংলালিংকের সেবা ও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআইএসএল)-এর সহযোগিতায় চালু করা হয়েছে প্ল্যাটফরমটি। বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডাক্তারভাই’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলালিংকের সিইও এরিক অস। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার ও অ্যাক্টিং চিফ কমার্শিয়াল অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ, হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআইএসএল)-এর ম্যানেজিং ডাইরেক্টর রায়হান শামসি, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর এম হারুনুর রশিদ, বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর, ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ এবং প্রতিষ্ঠান দুটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

পারসোনাল হেলথ রেকর্ড, হেলথ ডাইরেক্টরি, মেডিসিন রিমাইন্ডার, স্লিপ রিমাইন্ডার ও  হেলথ

টিপসের মতো প্রয়োজনীয় ফিচারগুলো বিনা মূল্যে ব্যবহার করা যাবে এই প্ল্যাটফরমে। এছাড়া এর প্রিমিয়াম অংশে রয়েছে ডায়গনস্টিক টেস্ট ও হাসপাতালের হেলথ ইনসিওরেন্স কাভারেজ, কমপ্লিমেন্টরি লাইফ ইনসিওরেন্স, হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার-ফার্মেসি-লাইফস্টাইল আউটলেটে মূল্যছাড়, চিকিত্সকদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং চিকিত্সকদের পরামর্শ নেওয়ার সুবিধা।

গুগল প্লেস্টোর থেকে ‘ডাক্তারভাই’ ইনস্টলের পর সাবস্ক্রাইব করে সুবিধাগুলো পাওয়া যাবে। যে কোনো বাংলালিংক নম্বর থেকে ইউএসএসডি কোড *১৬৬৪৩# ডায়াল করেও  সুবিধাগুলো পেতে পারেন গ্রাহকরা। দৈনিক, মাসিক ও বাত্সরিক প্যাকের মাধ্যমে ‘ডাক্তারভাই’ ব্যবহার করা যাবে। প্যাকগুলোর মূল্য যথাক্রমে ২.৫৫ টাকা, ৬৩.৭৫ ও ৭৩৩.১৩ টাকা (ভ্যাট ও করসহ)।

‘ডাক্তারভাই’ সম্পর্কে বিস্তারিত  জানতে ভিজিট করুন:

www.banglalink.net/en/personal/digital-

services/m-services/daktarbhai

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “বাংলালিংকের ডিজিটাল সেবার তালিকায় আরেকটি সংযোজন হিসেবে ‘ডাক্তারভাই’ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ডিজিটাল প্ল্যাটফরমের ফিচারগুলো গ্রাহকদের সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক তথ্য ও বিভিন্ন চিকিত্সাসেবা নেওয়ার সুযোগ দিয়ে তাদের স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে সাহায্য করবে। উদ্যোগটি মানসম্মত ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য পূরণের দিকে আমাদের আরেক ধাপ এগিয়ে নেবে।”

হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআইএসএল)-এর ম্যানেজিং ডাইরেক্টর রায়হান শামসি বলেন, “বাংলালিংকের সহযোগী হয়ে যৌথভাবে ‘ডাক্তারভাই’ চালু করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। গ্রাহকরা এই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। কারণ এটি তাদের ডিভাইসে কয়েকটি ট্যাপের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে সাহায্য করবে। আমি আশা করি, এটি গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে।”

বাংলালিংক ডিজিটাল উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা চালু অব্যাহত রাখবে বাংলালিংক।