টে ক শ ট

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৩৬

মিয়ানমারে ২১৬টি সোশ্যাল মিডিয়া পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। জনগণের বিতর্ক চালানো বা কলুশিত করার চেষ্টা, সেনাবাহিনীর সাথে জড়িত এমন পেইজগুলো বন্ধ করে দিয়েছে। সংস্থাটির এক ব্লক পোস্টে বলেছে ৮৯টি ফেসবুক অ্যাকাউন্ট, ১০৭টি পেইজ, ১৫টি গ্রুপ ও ৫টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। যেগুলোতে হাজার হাজার ফলোয়ার ছিল।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরম ফ্রান্সের ডিজিটাল ট্যাক্সের কথা বলেছেন। এটিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোকামি বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের এই নেতা বড় প্রযুক্তি সংস্থাগুলোকে ট্যাক্স দেওয়ার বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।