সোনালী ব্যাংক লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো.ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন
