দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৪০

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ১৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসইতে ৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫০ পয়েন্টে।

ডিএসইতে ৪৭৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে সিএসইতে হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৬৪৩ টাকার লেনদেন। ডিএসইতে লেনদেন শুরু করা ৩৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিক্স ও সিলকো ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট, ফ্যামিলী টেক্স, ন্যাশনাল পলিমার, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর, ঢাকা ইন্স্যুরেন্স ও এফএএস ফাইন্যান্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, হাক্কানী পাল্প, গোল্ডেন সন, লিব্রা ইনফিউশনস, সেন্ট্রাল ফার্মা, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ১, আইসিবি সোনালি  মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি, সায়হাম টেক্স ও পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।