স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডে রিহ্যাবের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ২ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), এমপি।
এ সময় রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং রিহ্যাবের পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, নজরুল ইসলাম দুলাল, মো. শাকিল কামাল চৌধুরী, লায়ন শরীফ আলী খান, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, প্রদীপ কর্মকার, মোহাম্মদ আলী দিন, এ এফ এম ওবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টুসহ রিহ্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
