হুয়াওয়ের সিএফও মেং ওয়াঝৌ

ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান বাতিল করল ডক্টরস উইদাউট বর্ডারস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

বিবিসি

ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর জাহাজ অ্যাকুয়ারিয়াস ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। দাতব্য চিকিত্সা সেবা প্রদানকারী সংস্থাটি জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ইউরোপীয় দেশগুলোর নিয়মিত বিরোধিতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাকুয়ারিস নামের জাহাজটির নিবন্ধন বাতিল করার পর থেকেই তা মার্সেইয়ে নোঙ্গর করা ছিল। লিবিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপজ্জনক সাগর পথে ইউরোপগামী অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করছিল এটি। কিন্তু তাদের এই উদ্ধার অভিযান কঠিন বিরোধিতার মুখে পড়ে বিশেষ করে ইতালির পক্ষ থেকে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি অভিযোগ করেন, মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়া থেকে ইতালির বন্দরে ট্যাক্সি সেবা দিচ্ছে দাতব্য সংস্থাটি। ইতালি কর্তৃপক্ষের চাপের মুখে পানামা জাহাজটির নিবন্ধন বাতিল করে। ফলে কোন দেশের পতাকা না থাকা জাহাজটির বৈধভাবে সাগরে চলাচল বন্ধ হয়ে যায়।