বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে ২০টি ওয়ার্ডের প্রায় ১ হাজার ২০০ প্রবীণ নাগরিককে বয়স্ক ভাতার কার্ড প্রদান করা হয়েছে। সপ্তাহ জুড়ে সিটি মেয়র এ কার্ড বিতরণ করেন। সমাজসেবা কার্যালয় ও নগরভবনের সামনে বয়স্ক ভাতার কার্ড প্রদানকালে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতাবই চালু করা হলো। তিনি প্রবীণদের দেশের সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাদের চিকিত্সার জন্য সিটি করপোরেশন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।
