বৃষ্টি হলেই তলিয়ে যায় তাতুয়াকান্দি রাস্তা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০১

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি রাস্তাটি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। যার কারণে পূর্বাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, রাস্তার দুই পাড় উঁচু হওয়ায় আশপাশের বাড়ির পানি নেমে রাস্তাটি ডুবে যায়। ফলে ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক, রিকশা, টেম্পু, সিএনজি, মাইক্রোবাস ও মোটরসাইকেল এ রাস্তা দিয়ে চলাচল করছে। এ রাস্তা দিয়ে পূর্ব এলাকার মানুষকে আসতে হয় উপজেলা সদর বাঞ্ছারামপুরে এবং যেতে হয় জেলা সদর ব্রাহ্মণবাড়িয়ায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি জমে রাস্তা তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা করে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।