২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু প্রমুখ।
