সোনাতলায় বৃহস্পতিবার সাপের দংশনে ঝরনা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়া চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে।
ঐ গ্রামের মো. সামছ উদ্দিনের স্ত্রী ঝরনা বেগম দুপুরে জ্বালানি রাখার ঘর থেকে জ্বালানি খড়ি নিতে গেলে সেখানে থাকা বিষধর সাপ কামড় দেয়। পড়ে ঐ গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তার মৃত্যু নিশ্চিত ঘোষণা করেন।
