টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে গতকাল থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করা থাইল্যান্ড দল ৫ উইকেটে করে ৬৮ রান। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
থাইল্যান্ডকে অল্প রানে আটকে রাখার পথে সালমা খাতুন ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে পিংকি ও আয়েশা ২২ রান করে করেন।
