সিজেকেএস মেয়র গোল্ডকাপ ফুটবলের গ্রুপিং চূড়ান্ত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:১২

সিটি করপোরেশনের আওতাধীন আগামী ১৭ সেপ্টেম্বর হতে ৪১টি ওয়ার্ডকে নিয়ে গতবারের মতো এবারো সিজেকেএস আন্তঃওয়ার্ড মেয়র  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে আসরটি।

গত বুধবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের তত্ত্বাবধানে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপিং নির্ধারণ করা হয়।