কুলখানি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:২৮

মোহাম্মদ শহীদুল্লাহ টিপু

দি ডেইলি ফিন্যান্সিয়াল টাইমসের সম্পাদক আনোয়ারুল কবির শাহজাদার ছোটো চাচা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক ফিফা রেফারি ও ফেনী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও ফেনী জেলা ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণপুরুষ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল্লাহ টিপু গত ১৬ আগস্ট ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ জেলা ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়ায় গ্রামের বাড়ি সংলগ্ন নিজস্ব মসজিদে কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।