অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দুই রান করে আউট হন বাঁ-হাতি ব্যাটসম্যান শন মার্শ। এই নিয়ে টানা ছয় ইনিংসে ১০ রানের নিচ আউট হয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ১৮৮৮ সালের পর অস্ট্রেলিয়ার কোনো টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে টানা ছয় ইনিংসে ১০ রানের নিচে আউট হলেন মার্শ। এমন লজ্জার রেকর্ড মার্শের নামেই রেকর্ড বইয়ে লিপিবদ্ধ থাকবে। আজকেরটিসহ শেষ ছয় ইনিংসে মার্শের রান হলো - ৭,৭,০,৩,৪ ও ২। এই লজ্জার রেকর্ডের মালিক আগে ছিলেন জর্জ বোনার। টানা পাঁচ টেস্ট ইনিংসে ১০ এর নিচে রান করেছিলেন তিনি। অথচ ফর্মের তুঙ্গে থেকে অ্যাডিলেড টেস্ট খেলতে নামেন মার্শ। শেফিল্ড শিল্ডে শেষ দুই ম্যাচের মার্শের রান যথাক্রমে ৮০,৯৮,১৬৩ ও ৮১।
