শোরুম উদ্বোধন করলেন সামিত সোম, সাদ-সোহেলের দোষ কোথায়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯

সাফে খেলার জন্য ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তিনি যুক্তরাষ্ট্রে তৃতীয় বিভাগের লিগে কসমস ক্লাবে খেলেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন সামিত সোম। বৃহস্পতিবার ঢাকায় এসেছেন সামিত সোম। শনিবার শোরুম উদ্বোধন করতে গেছেন তিনি। বনানীতে দৌড়ের শো রুম উদ্বোধন করেন সামিত।

বাংলাদেশের ফুটবল প্রিয় মানুষের কাছে সাফ গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। মানুষের আগ্রহ সেদিকে। ফুটবলাদেরও মনোযোগ থাকার কথা সাফ নিয়ে। সাফ বাংলাদেশের ফুটবলের জন্য বড় পরীক্ষা। ইন্দোনেশিয়ায় দেশের ফুটবল কলঙ্কিত হয়েছে। এখন সাফ জিতে কলঙ্ক মোছার সময়। সব ফুটবলার থাকবেন ক্যাম্পে। যারা সময় মতো ক্যাম্পে আসতে পারেননি, তারা দ্রুত এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বেন, এটাই স্বাভাবিক। 

দুই দিন না যেতেই সামিত সোম চলে গেলেন শোরুম উদ্বোধন করতে। খেলার আগে শোরুম উদ্বোধন করতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। দেশের টাকা খরচ করে বিমানে উড়িয়ে আনা হয়েছে কি শোরুম উদ্বোধন করতে? নাকি খেলার জন্য আনা হয়েছে। 

তাহলে সাদ উদ্দিন, জুনিয়র সোহেল রানাকে দোষ দিয়ে কী লাভ। তারা নাইট ক্লাবে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের পর, এমনটাই অভিযোগ উঠেছে। কেন তারা নাইট ক্লাবে গেলেন। 

সাদ ও সোহেল রানাদের সতীর্থ ফুটবলাররা প্রশ্ন করছেন আমাদের ফুটবলাররা খেলা শেষে নাইট ক্লাবে গিয়েছিল বলে আমরাও অখুশি। আর খেলতে এসে, খেলায় নামার আগে যিনি শোরুম উদ্বোধন করতে চলে গেলেন সেটা কীভাবে সম্ভব। তাহলে আমাদের সাদ-সোহেল রানার দোষ কোথায়। ওরা তো খেলা শেষে গিয়েছিল।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন