প্রধানমন্ত্রীর ট্রেনে হামলা মামলা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির হাসপাতালে মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:৫৯

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম টেনু (৫৮) গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।