সুভাষচন্দ্রের ডিএনএ পরীক্ষা করে রহস্য মেটাতে মোদির সহায়তা চান নেতাজির কন্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:০১

ভারতে নেতাজি সুভাষচন্দ্র বোসের ডিএনএ পরীক্ষা করে রহস্যের সমাধান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা চান নেতাজির কন্যা অনিত বসু পাফ। জার্মানি থেকে টেলিফোনে ভারতীয় মিডিয়া এনডিটিভিকে অনিত জানান, পূর্ববর্তী সরকারের কিছু কিছু মানুষ চাননি রহস্যটির সমাধান হোক। কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু রহস্য উন্মোচন করার লক্ষ্যে কাজ করার জন্য অনিতা বসু নরেন্দ্র মোদির প্রশংসাও করেন। অনিতা পাফ বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং জাপানি কর্তৃপক্ষকেও রেনকোজি মন্দিরে নেতাজির দেহভস্মের ডিএনএ পরীক্ষা করতে দেওয়ার অনুরোধ জানাবেন। প্রমাণ না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি যে তিনি মারা গেছেন। ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনা ঘটেছিল কিন্তু এখনো অনেকেই তা বিশ্বাস করেন না। আমি এই রহস্যের সমাধান করতে চাই। আমি মনে করি রহস্য সমাধানের সেরা উপায় হলো রেনকোজি মন্দিরে রাখা ছাইগুলোর ডিএনএ পরীক্ষা করানো। ডিএনএ পরীক্ষাতেই প্রমাণ হবে যে আসলে তিনিই আমার বাবা ছিলেন নাকি অন্য কেউ মারা যান।