এই সময়ের ছড়া

গুম

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:১৭

পায়ের ওপর পা উঠিয়ে

হাতের ওপর হাত

লিখতে বসি ব্যঙ্গ ছড়া

তখন অনেক রাত।

 

খসখসিয়ে চলছে কলম

এই সময়ে যেই

হাতের কলম শেষ হয়ে যায়

কাগজটুকু নেই।

 

ভাবতে ভাবতে টেবিলখানায়

বন্ধ হলো চোখ

এমনি করে যায় ফুরিয়ে

ছড়া লেখার ঝোঁক।

 

বসে বসে চেয়ারখানায়

যেই না দিলাম ঘুম

আমার প্রিয় ছড়ার খাতা

কে করে দেয় গুম।