ফেনীতে মহাসড়কের পাশে মিললো অস্ত্র ও কার্তুজ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৯:০০

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম চাড়িপুর বায়তুল শরীফ জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে এসআরবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এপি