রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি।
তিনি বলেন, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
