হাসানের ৬ উইকেট, তবু চ্যালেঞ্জিং স্কোর ওয়েস্ট ইন্ডিজের 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৪

সিলেট টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। বড় স্কোর করার স্বপ্ন দেখছিল তারা। তবে দ্বিতীয় দিনে হাসান মাহমুদের ৬ উইকেট শিকারে বড় স্কোর করতে পারেনি ক্যারিবীয়ানরা। তবে ৩৫৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। 

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুতেই ঘটে অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনা ঘটে।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। 

মাঠে নেমে ফিজিও প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সাদমানকে। 

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশ জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। পর পর দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের।

তবে ঠিকই বিশপকে নিজের শিকার বানান হাসান। ২৫ বলে ২৩ রান করে আউট হন এই ক্যারিবীয়ান ব্যাটার। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।

এরপর ফিফটি করা জাস্টিন গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে আউট হন তিনি। এরপর আরও এক উইকেট শিকার করেন হাসান। ১৬ রান করা শামার জোসেপকে বোল্ড করেন এই টাইগার পেসার। শেষ পর্যন্ত ৩৫৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

ইত্তেফাক/জেডএইচ