ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ: রিপোর্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২১:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানে পুনরায় সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

কর্মকর্তারা আরও জানান, মধ্যপ্রাচ্যে আগামী ৯ নভেম্বর নতুন চাঁদ উঠবে। আর ঘুটঘুটে অন্ধকারের এই সুবিধা নিয়ে সামরিক বাহিনীর কার্যক্রম বা অভিযান পুনরায় শুরু করার জন্য এই সময়টিকেই সবচেয়ে সুবিধাজনক বা পছন্দের হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইত্তেফাক/এমএস