সন্ধ্যায় রাজধানীতে যেসব সড়কে এড়িয়ে চলবেন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৯:১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে দিনব্যাপী কয়েকটি সড়কে যানবাহনের চাপ ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলাতেও সেই চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। এই সড়কের আসেপাশের চলাচলকারী যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

ইত্তেফাক/এটিএন