কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৬:৪৭

কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ হাসপাতালের কাছ থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে ‍পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনা নিশ্চিত করেছে মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএম